• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে রেডিও এ্যানাউন্সার ক্লাব ( র‌্যাংক) নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০, ১৬:৫৪ অপরাহ্ণ
বরিশালে রেডিও এ্যানাউন্সার ক্লাব ( র‌্যাংক) নতুন কমিটি গঠন

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। নগরীর রায় রোড খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি নির্বাচিত হন সুজয় সেনগুপ্ত ও সাধারন সম্পাদক ইমন।

আজিজ শাহিন এর সভাপতিত্বে সম্মেলনের আলোচনানুষ্ঠানে বক্তব্য রাখেন সুজয় সেনগুপ্ত, ঝুমু কর্মকার, ফারহানা ইসলাম লিনা, আব্দুল্লাহ আল জাবের, নেজারুল ইসলাম বাবু, লিটু দত্ত, তরুন দাসমুন্সি, সজল মাহামুদ ও মো: জিয়াউর রহমান। আলোচনা শেষে সভাপতি মহোদয় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠনের লক্ষে নির্বাচন কমিশনের হাতে দায়িত্বভার অর্পন করেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন গায়ত্রী সমদ্দার, শাহনুর খানম বেবী ও শিউলী কর্মকার।

নির্বাচন কমিশনারের উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন আজিজ শাহীন, মো: নান্নু মোল্লা, নেজারুল ইসলাম বাবু, তরুন দাসমুন্সি, মন্জুর রাশেদ, শিরিন জাহান ও মো: রিয়াজ রহমান। সেই কমিটি ২৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক মেয়াদী কমিটি গঠন করে।
নির্বাচনে সাবজেক্ট কমিটি সুজয় সেন গুপ্তকে সভাপতি এবং ইমনকে সাধারন সম্পাদক হিসিবে নির্বাচিত করেন।