• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ই.পি.জেড স্থাপনের দাবীতে মানববন্ধন-রোডমার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০, ১০:৩১ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে ই.পি.জেড স্থাপনের দাবীতে মানববন্ধন-রোডমার্চ

পটুয়াখালী প্রতিনিধি॥
পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ই.পি.জেড স্থাপন নিয়ে একটি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত ই.পি.জেড স্থাপনের দাবীতে মানববন্ধন ও রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে উন্নয়ন প্রত্যাশি জনসাধারনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয় মুখে রোডমার্চ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সুশিল সমাজ,রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,গনমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীর মানুষ অংশ নেয়।

উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাংস্কৃতিক কর্মী ও আওয়ামীলীগ নেতা স্বপন ব্যনার্জী, জাপার নেতা জাকির মাহমুদ সেলিম, বৈশাখি টিভির প্রতিনিধি আব্দুস সালাম আরিফ ,যুবলীগ নেতা গোলাম কিবরিয়া মাহমুদ,জেলা মহিলা শ্রমিকলীগের সাধারন সম্পাদিকা মোসাঃ নাসিমা জাফর,মহিলা শ্রমিকলীগ নেত্রী খাদিজা আক্তার মুন্নি ও ফাতেমা আক্তার,আতিকুর রহমান রনিক, রেডক্রিসেন্ট যুব প্রধান আরিফ আল-আমিন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন-সম্প্রতি সদর উপজেলার আউলিয়াপুরে ই.পি.জেড স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল জন সাধারনকে উসকানি দিয়ে ভুল বুঝিয়ে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করাতে বাধ্য করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপিও দেয়া হয়। বক্তারা আরো বলেন-পটুয়াখালীর আউলিয়াপুরে ই.পি.জেড স্থাপন হলে তার সুফল পটুয়াখালীর মানুষ ভোগ করবে। এসময় ই.পি.জেড বাস্তবায়নে তারা প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ##