• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ফেন্সিডিল দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০, ১৭:১০ অপরাহ্ণ
বেনাপোলে ফেন্সিডিল দুই মাদক ব্যবসায়ী আটক

শাহ আলম খান বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পালসার মোটরসাইকেল সহ দুই যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃত আসামী- খুলনার দৌলতপুর থানাধীন মহেশসারপাশা গ্রামের শেখ আমির হোসেনের ছেলে আশিফুর হোসেন রাজিব ও বেনাপোল পোর্ট থানাধীন নারানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইকবাল হোসেন (২০)।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দু’জন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে মোটরসাইকেল যোগে বেনাপোলের দিকে যাচ্ছে। এমন সংবাদে অফিসার ইনচার্জ মামুন খানের নেতৃত্বে এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পেঁচোর বাওড় নামক স্থানে অভিযান চালালে এসময় একটি পালসার মোটরসাইকেল সহ রাজিব ও ইকবাল নামে দু’জনকে আটক করা হয়। এসময় জব্দকৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে। এছাড়া মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।