• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০, ০৭:১৫ পূর্বাহ্ণ
তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে মুগদা থানার অতীশ দীপংকর বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. মেহেদী হাসান (৪৫) ও জামাল হোসেন (৪২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, এদিন বিকেল সাড়ে ৫টায় মুগদা থানার অতীশ দীপংকর বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সংক্রান্ত গ্রেফতারদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।