• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হেরোইনসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ণ
হেরোইনসহ যুবক গ্রেফতার

রাজশাহীতে হেরোইনসহ সামিউন জামান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সামিউনের বাড়ি রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায়। বাবার নাম শরিফুর জামান।
র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকায় অভিযান চালিয়ে সামিউন জামানকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হোরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় সামিউনের বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।