• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় মহাশ্মশান দিপাবলী উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০, ১৩:৪৫ অপরাহ্ণ
বানারীপাড়ায় মহাশ্মশান দিপাবলী উৎসব

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় মহাশ্মশান দিপাবলী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের ১নং ওয়ার্ডের শ্মশান ঘাটে এ বিপাবলী উৎসবের উদ্যোধন করেণ পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
বানারীপাড়া মহাশ্মশান আয়োজিত ও উপজেলা-পৌর শাখা পূজা উদ্যাপন পরিষদ এবং সনাতনী ছাত্র-যুব পরিষদের তত্বাবধায়নে অনুষ্ঠিত এ বিপাবলী উৎসবের প্রধান অতিথি ছিলেন ইউএনও শেখ আব্দুল্লাহ্ সাদীদ।
বানারীপাড়া উপজেলা মহাশ্মশান কমিটির সভাপতি দেবাসিষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা, উপজেলা যুবলীগ নেতা সুমন রায়, মহাশ্মশান কমিটির সম্পাদক পৌতম সমদ্দার, যুগ্ম-সম্পাদক রিপন বনিক প্রমূখ।