• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেএসএস বেনাপোল কার্যালয়ে সময় টিভি’র সাংবাদিকের ৪৩ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০, ১৭:২৭ অপরাহ্ণ
জেএসএস বেনাপোল কার্যালয়ে সময় টিভি’র সাংবাদিকের ৪৩ তম জন্মদিন পালিত

শাহ আলম খান, বেনাপোলঃ জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির কার্যালয়ে সময় টিভি ও আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক এর ৪৩ তম জন্মদিন পালিত হয়েছে।

আজ রবিবার (১৫ নভেম্বর) রাত ৮ টার সময় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে সংস্থার সকল সাংবাদিকদের উপস্থিতিতে জন্মদিন অনুষ্ঠানটি পালিত হয়।

এসময় সাংবাদিক আজিজুলের আগামীদিনের পথ চলা আরো গতিময় ও সাফল্যময় কামনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দ।