• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২০, ০৪:০১ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ বরিশালের মেহেন্দিগঞ্জ আলিমাবাদ ইউনিয়নে মটর সাইকেল দূর্ঘটনায় সোহাগ বিশ্বাস (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে! স্থানীয়রা জানান, গতকাল রবিবার রাত-১১ টার সময় আলিমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামের দিলু বিস্বাসের ছেলে সোহাগ বিস্বাস ক্লোজার বাজার সংলগ্ন এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে দূর্ঘটনা কবলিত হয়!পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। এই দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।