জাতীয় সংসদের নয়টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংসদরে অধবিশেনে পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদরে পিটিশন কমিটি ও লাইব্রেরি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী।
এ ছাড়া সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী অন্য কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
ওই কমিটিগুলো হচ্ছে- প্রাথমকি ও গণশক্ষিা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনজি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমতি হিসেব সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদরে সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিশ্রুতি কমিটি।