• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে গাছ কেটে ফেলেছে দুর্র্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০, ০৯:৪৩ পূর্বাহ্ণ
আমতলীতে গাছ কেটে ফেলেছে দুর্র্বৃত্তরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার কালিবাড়ী গ্রামের সাংবাদিক পরিতোষ কুমার কর্মকারের জমির গাছ কেটে ফেলেছে শহীদ ফকিরের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে এ গাছ কর্তণ করা হয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ গাছ জব্দ করেছে। এ ঘটনার সাথে জড়িত মোঃ শহিদ ফকিরের নামে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানাগেছে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আমতলী প্রতিনিধি পরিতোষ কুমার কর্মকার ২০০২ সালে চাওড়া মৌজায় ৩২২ নং খতিয়াতে ১৬৫১সহ ৫ টি দাগে ৪ শতাংশ জমি ক্রয় করে। জমি ক্রয়ের পর থেকে ওই জমিতে তিনি চাম্বল, মেহগনি, আকাশমনি ও রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। ওই গাছ বর্তমানে বৃহৎ গাছে পরিনত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ওই জমির ১০ টি গাছ একাধিক মামলার আসমী শহীদ ফকির ও তার লোকজন কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ টি গাছ জব্দ করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শহীদ ফকির ও তার লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন দুপুরে আমতলী থানায় শহীদ ফকিরের নামে জিডি করা হয়েছে।
নাম প্রকাশে কয়েকজন বলেন, শহীদ ফকির এলাকার চিহিৃত সন্ত্রাসী। তার কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। সে জোরজুলুম করে এলাকার মানুষকে হয়রানী করে আসছে। তারা আরো বলেন, বৃহস্পতিবার ভোররাতে পরিতোষ কর্মকারের জমির গাছ কেটে ফেলেছে শহীদ ফকির ও তার লোকজন।
জমির মালিক পরিতোষ কর্মকার বলেন, আমার জমির ১০ টি গাছ চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামী শহীদ ফকির ্রও তার লোকজন জোরপূর্বক কেটে ফেলেছে। আমি এ ঘটনায় বিচার চাই।
শহীদ ফকির গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ওই জমি আমার পৈত্রিক সম্পত্তি তাই গাছ কেটেছি।
আমতলী থানার এসআই মোঃ আব্দুল হাই বলেন, ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে কর্তণকৃত গাছ জব্দ করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাছ জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।