• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোল্ডেন মনিরের বাসায় থেকে বিপুল টাকা-স্বর্ণালঙ্কার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২০, ০২:২৬ পূর্বাহ্ণ
গোল্ডেন মনিরের বাসায় থেকে বিপুল টাকা-স্বর্ণালঙ্কার উদ্ধার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। ছয় তলা ভবনের একটি ফ্লোর থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার( ২০ নভেম্বর) রাত ১০ থেকে এই অভিযান শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অভিযান চলছে বলে জানিয়েছে প্রতিবেদক। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে।

এছাড়া মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। র‌্যাব জানিয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। তারা আরও জানায়, ছয় তলা ভবনের প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হচ্ছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তারা।