• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ণ
দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

ঢাকার ধামরাই কালামপুর এলাকায় দুই বাসের সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ৬ টায় ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ কবিতা (৩৫) ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুলের পাশে ঘড়িদার এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে সৌদিয়া পরিবহন ও ধামরাই ডি লিংক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই গৃহবধূ কবিতা মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ যাত্রী। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটোও রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।