বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশাল জেলা পরিষদের সদস্য,বাবুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা, মাইনুল হোসেন পারভেজ মৃধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎস্যা শেষে করোনা থেকে মুক্ত হয়ে বাবুগঞ্জে ফিরে এসেছেন। ২৪ অক্টোবর মঙ্গলবার ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ইউএসবাংলা এয়ার লাইনস্ এ বরিশাল বিমান বন্দরে এসে পৌঁছলে তাকে বাবুগঞ্জের স্থানীয় নেতাকর্মী,সাংবাদিক,সমাজকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা বিমান বন্দরে স্বাগত জানান। এ সময় তারা মাইনুল হোসেন পারভেজকে ফুলের শুভেচ্ছা জানান। শুভেচ্ছাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা.মু. আক্তারুজ্জামান মিলন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোস্তফা নলী, হাসানুজ্জামান আর্মি খোকন,ছাত্রলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত সোহেল,বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাহজাহান খান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সহ-সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু,সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, আব্দুল্লা মামুন, আরিফ হোসেন, আল আমিন,রুবেল সরদার, ইউপি সদস্য ওবায়দুল হক,ছাত্রলীগ নেতা অতনু অধিকারী, সোলায়মান হোসেন প্রমূখ। বর্তমানে মাইনুল হোসেন পারভেজ তার বাবুগঞ্জের রহমতপুরের রাগগুরু গ্রামের নিজ বাসভবনে অবস্থান করছেন। এদিকে মাইনুল হোসেন পারভেজ সুস্থ্য হয়ে ফিরে আসায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেই সাথে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। মাইনুল হোসেন পারভেজ’র পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেছেন। উল্লেখ্য বরিশাল জেলা পরিষদের সদস্য,বাবুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা, মাইনুল হোসেন পারভেজ মৃধা গেল ০২ অক্টোবর তারিখে করোনা আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান ডাঃ রায়হান রাব্বানী’র ২৪ অক্টোবর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।