“তৃণমুল শক্তি রাজনীতির ভিত্তি ” ২৪/১১/২০২০ ইং তারিখে বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ প্রেস বিজ্ঞপ্তিতে নাসিমা আক্তার স্বর্নাকে যুগ্ন সাধারণ সম্পাদক এবং বিপ্লব ব্যানার্জিকে সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মনোনীত করেছেন। তৃণমূল কর্মী পরিষদের সভাপতি কর্মী বন্ধু আবু শাকের তানিন জানিয়েছেন সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করতে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা ডিনার সকলকে ঐক্য থাকার আহ্বান করেন এবং সকল জেলা কমিটিকে সমন্বয় বজায় রাখার আহ্বান করেন।