• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ণ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক আরোহী। নিহত ব্যক্তির নাম নুরে আলম (৫০)।

বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর এলাকার কলেজ রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রামমুখী ট্রাকটি (নং ঢাকা মেট্রো ট-২০-১০৮৫) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর এলাকার কলেজ রোডের সামনে ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নুরে আলম নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী নেয়ামত উল্লাহ (৪৮)।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বেলাল হোসাইন জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে।