• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ণ
আমতলীতে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী বে-সরকারী সংস্থা এনএসএস, আমতলী সাংবাদিক ইউনিয়ন ও নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে দেশ ব্যাপী নারী, শিশু নির্যাতন ও সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার আমতলী পৌর শহরের সাকিব প্লাজা প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নায় সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন, মোঃ আবুল হোসেন বিশ^াস, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুস সোবাহান খান, উদীচী শিল্পীগোষ্ঠির সভাপতি অশোক কুমার মজুমদার, আমতলী প্রেসক্লাবে সভাপতি মোঃ রেজাউল করিম,আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, ¯েœহলতা ও উত্তম দাশ প্রমুথ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাসস বরগুনা জেলা প্রতিনিধি একে এম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল-আলম নবিন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।