পটুয়াখালীর দুমকিতে ৪ বোতল বিদেশী মদসহ সাগর দে (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার লেবুখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেফতার করা হয়।
আটক সাগর দে পটুয়াখালী সদর থানার ঠেউখালী এলাকার নারায়ন দের ছেলে।
জানা যায়, রাত ৮ টার দিকে দুমকি থানার (ওসি) মেহেদী হাসান’র নেতৃত্বে এসআই কামরুল ও এসআই সঞ্জীব কুমার সরকারসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবক সাগর দেকে আটক করে।
এর পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ৩ বোতল দেশী ও ১ বোতল বিদেশী মদ।
দুমকি থানার এসআই সঞ্জীব কুমার সরকার জানান, মোটরসাইকেলে বিবাহ অনুষ্ঠানে মদগুলো পটুয়াখালী যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে লেবুখালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এর পর মোটরসাইকেলসহ সাগরকে আটক করা হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।