• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা সেচ্ছাসেবক দল সভাপতি লিপনের সুস্থতায় বাবুগঞ্জ স্বেচ্ছাসেবক দলে’র দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০, ১৩:০৪ অপরাহ্ণ
জেলা সেচ্ছাসেবক দল সভাপতি লিপনের সুস্থতায় বাবুগঞ্জ  স্বেচ্ছাসেবক দলে’র দোয়া মোনাজাত

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল এর সভাপতি আমিনুল ইসলাম লিপনের অসুস্থ্যতায়, তার সুস্থতা ও দীর্ঘায়ু
কামনা করে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল এর উদ্দ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরবাদ পূর্ব রহমতপুর বায়তুল আমান জামে মসজিদে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা, সরকারী আবুল কালাম কলেজের সাবেক ছাত্রনেতা মোঃআবুল কালাম আজাদ ও ছাত্রনেতা এইচ এম লিমন সিকদার এর উদ্যোগে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার , সাধারন সম্পাদক মোঃ অহেদুল ইসলাম প্রিন্স,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান,বিএনপি নেতা ইউসুফ মাষ্টার, অানিচুর রহমান মোশারফ, দেহেরগতি ইউনিয়ন বিএনপি নেতা মিলন খান, মনিরুজ্জামান খোকন মাষ্টার,উপজেলা শ্রমিক দল এর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ব্যাপারী,
মাধবপাশা ইউনিয়ন যুব দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার,স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাইনউদ্দিন, মোঃ আলাউদ্দিন, রুবেল সরকার, মাসুম রেজা রুবেল, শহিদুল ইসলাম, শাহিন মাঝি,মাইনুল হাসান বাবু,সজিব ছাত্র দল নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন রনি আকন প্রমূখ।