• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে নৌকার মনোনয়ন পেয়ে যা বললেন এবিএম গোলাম কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০, ১৭:৪৩ অপরাহ্ণ
বেতাগীতে নৌকার মনোনয়ন পেয়ে যা বললেন এবিএম গোলাম কবির

এমডি রিয়াজ হোসেন,ঢাকা থেকেঃ
বেতাগী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর ধানমন্ডী আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহা উদ্দিন নাসিম,সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আফজাল হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবিএম গোলাম কবির। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম বলেন বেতাগীতে আশা করি যেতে হবে না কারন মানুষ উন্নয়নে বিশ্বাসী। কবির ইনশল্লাহ ৮০ভাগ ভোট পাবে।এ সময় এ্যাডঃ আফজাল হোসেন তাকে দোয়া করে বলেন যাও এলাকায় কাজ শুরু করে দাও। মনোনয়ন পেয়ে এবিএম গোলাম কবির দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আমার মনোনয়নে যাদের সহযোগিতা ছিল যারা বেতাগীর আওয়ামী লীগ নয় শুধু সাধারণ জনগনের আশা পুরন করেছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করছি। বিশেষ করে জেলা আওয়ামী লীগ,মাননীয় সংসদ সদস্য,উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ সকল নেতাকর্মীদের। আগামী ১ডিসেম্বর নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করবেন তিনি। এবিএম গোলাম কবির আশা ব্যক্ত করে বলেন বেতাগী পৌর সভার প্রথম শ্রেনীর নাগরিকরা এলাকার উন্নয়নের জন্য দ্বিতীয় বারের মত আমাকে মেয়র নির্বাচিত করবেন বলে আমি দৃঢ় আশাবাদী।রবিবার সকাল ১০ টায় মনোনয়ন পত্র গ্রহন করে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।