• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০, ১৬:৪৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও সভা

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব এইডস দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করে সেইভ দ্যা চিলড্রেন ও সেইন্ট বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মোনায়েম সাদ। সেভ দ্য চিলড্রেন এর ডেপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইশরাত জাহান জুঁই, শিশুদের জন্য কর্মসূচীর প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। ##