মেহেন্দিগঞ্জের উলানিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও তার সহযোগীদের উপর হামলা চালিয়ে ১৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে নৌকা সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লার বিরুদ্ধে। গতকাল সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের পূর্ব হরনি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নৌকা সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা তার সহযোগীদের নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে নির্বাচন অফিসসহ দোকান ও বাড়িঘরে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়। আহতরা হলো উলানিয়া (উত্তর) ইউনিয়নের নির্বাচনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম চৌধুরীসহ তার সমর্থক স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি ও মেম্বর প্রার্থী জাহাঙ্গীর হোসেন মাঝি, ওয়ার্ড আ.লীগের সম্পাদক আঃ জব্বার রাঢ়ি, ওহিদুল ইসলাম সমীর, সুখদেব, সাইফুল, মনির, মিঠু, রাজু মেম্বর, মতিন, বাবু, বেল্লাল মিয়াজীসহ আরো অজ্ঞাত কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর জাহাঙ্গীর, জব্বার ও সমীরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। স্বতন্ত্র প্রার্থী জামাল মোল্লা জানান, গতকাল আমি আমার সমর্থকদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলাম। এরই ধারাবাহিকতায় পূর্ব হরনি গ্রামে উঠান বৈঠকের দাওয়াত দেয়াকালীন সময়ে নৌকা সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা তার সমর্থকদের নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে নৌকা সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা ও তার সহযোগী বিল্লাল, নোমান, পাবেল মোল্লা, মুরাদ, সৈয়দ নাজমুল, বাবুল, ফারুক মুন্সি, মুনির মোক্তার, ইব্রাহিমসহ আরো অর্ধশতাধিক সন্ত্রাসী আমাকে ও আমার আরো প্রায় ১৫ জন সমর্থককে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। এ ব্যাপারে নৌকা সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লার সাথে যোগাযোগ করার চেস্টা করলে তাকে পাওয়া যায়নি।