• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ণ
যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয়ে এক যুবককে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক

এলাকাস্থ একটি নার্সারি থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই

ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।