বেতাগী প্রতিনিধিঃ
বরগুনার মহান বিজয় দিবস উপলক্ষে বেতাগীতে প্রতিদিনের স্বদেশ পত্রিকার আয়োজনে আলোচনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে পত্রিকার উপদেষ্টা আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, প্রধান আলোচক ছিলেন, বেতাগী পৌর সভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু ও লেখক ও সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল।
পত্রিকার সম্পাদক নিজাম উদ্দিন (স্বাধীন)‘র সঞ্চালনায় এ সময় জন প্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির,উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, সাংবাদিক হিসেবে বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, পত্রিকার উপদেষ্টা আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের সদস্য সচিব লায়ন শামীম সিকদার, যুগ্ম আহবায়ক স্বপন কুমার ঢালী, সদস্য আকন্দ শফিকুল ইসলাম, প্রভাষক আবুল বাসার খান, বিডি প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, কলামিষ্ট হিসেবে লেখক ও সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল, মো: মহসীন খান, প্রভাষক আশ্রাফুল হাসান লিটন, সংবাদকর্মি মো: সুজন, সুমাইয়া জান্নাত ও মো: সজলকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।