• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিডি প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনকে বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ণ
বিডি প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনকে বিশেষ সম্মাননা

বেতাগী প্রতিনিধিঃ
ইতালি প্রবাসী সাংবাদিক,বেতাগীর কৃতি সন্তান এমডি রিয়াজ হোসেন বিডি প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক নির্বাচিত এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় ধ্রুপতারা ইয়ত ডেভেলমেন্ট বেতাগী উপজেলা শাখার উদ্যোগে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। কাঠালিয়ার ছৈয়ালার চরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মোস্তফা আল রাজী। ধ্রুপতারা উপজেলা শাখার সভাপতি সুখদেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন বেতাগীর সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মজনু,সাইদুল ইসলাম মন্টু,ধ্রুপতারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ সহ আরো অনেকে।