মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১০ টায় বরিশাল সদর উপজেলার কর্ণকাঠীতে বৃক্ষের ফেরিওয়ালা’র আয়োজনে এবং অনলাইন শপ গাছের বাজার এর সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
দিনব্যাপী বৃক্ষরোপনের অংশ হিসেবে অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়, অগ্রযাত্রা টেকনিক্যাল ইনস্টিটিউট এবং অগ্রযাত্রা ক্যাডেট কিন্ডার গার্ডেনে বৃক্ষ রোপন করা হয়। কর্মসূচির আওতায় আম, জাম, বকুল হাসনাহেনাসহ বিভিন্ন চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, অগ্রযাত্রা টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মারুফা আক্তার, অগ্রযাত্রা কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক কামরুজ্জামান সোহাগ, অগ্রযাত্রা টেকনিক্যাল ইনস্টিটিউট এর ডাটাবেইজ অফিসার রফিকুল ইসলাম জুয়েল, অগ্রযাত্রা মাধ্যমিক বিদ্যালয়ের হিসাবরক্ষক মোঃ খোকন মিয়া, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি বরিশাল জেলা কোর্ডিনেটর তৌফিক বিন ইসলাম (সাদ), বুক্ষের ফেরিওয়ালার সহসভাপতি মাহামুদ হাসান (দোলন), বৃক্ষরোপন কর্মসূচির আহ্বায়ক ও গাছের বাজার এর সিইও ইনজামুল সাফিন প্রমুখ।
অগ্রযাত্রা আইডিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচির বিকল্প কিছু নেই, তাই আমাদের সকলের বৃক্ষরোপনে এগিয়ে আসা প্রয়োজন । অগ্রযাত্রা কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক কামরুজ্জামান সোহাগ বলেন, বৃক্ষরোপন প্রতিটি প্রতিষ্ঠান এর জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ, এরকম উদ্যোগ জলবায়ু বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । বৃক্ষের ফেরিওয়ালার সহসভাপতি মাহমুদ হাসান (দোলন) বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিজ্ঞানসম্মতভাবে বৃক্ষরোপন করি যাতে পরিবেশেরভারসাম্য রক্ষা করেই চারাগাছ দ্রুত বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, আমরা বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে চারা বৃক্ষরোপন করার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলা আমাদের উদ্দেশ্য ।