নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মাসদ খান গণসংযোগ করেছেন। বুধবার বিকেলে তিনি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরে প্রবেশ করেন। পরে শহরের বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি শহর প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসেন। এসময় বিজয় উল্লাস-৭১ চত্বরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র মাসুদ খান। তিনি বলেন, জনতার স্রোত আজ কি বলছে, সেটা সবাই বুঝে গেছেন। মানুষের এই কাঙ্খিত বার্তা যেন আমু ভাইয়ের কাছে পৌঁছে যায়। তিনি সকলের শ্রদ্ধাভাজন নেতা, তিনিই জনতার মুখের দিকে চেয়ে পৌরসভার মেয়র পদে আমাকে মনোনয়ন দিবেন।
উল্লেখ্য নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন মাসুদ খান। তিনি পৌরসভার সফল মেয়র হিসেবে যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা আজও মানুষের মনে গেঁথে আছে।