• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মেয়র প্রার্থী লোকমান ডাকুয়ার নৌকা মার্কার সমর্থনে যুবলীগ নেতা সোহাগের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২০, ১১:২৮ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে মেয়র প্রার্থী লোকমান ডাকুয়ার নৌকা মার্কার সমর্থনে যুবলীগ নেতা সোহাগের গণসংযোগ

ডেক্স রিপোর্ট
আসন্ন বাকেরগঞ্জে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান সোহাগ।
আজ শুক্রবার দিনভর তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসস্ট্যান্ড, সদর রোড, বন্দর, সাহেবগঞ্জ, সিনেমা হল, রুনসী, ভরপাশা, মাঝি বাড়ি, বারই পাড়াসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন। এসময় যুবলীগ নেতা সোহাগ বাকেরগঞ্জ পৌরসভার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ২৮ ডিসেম্বর নির্বাচনে তার রাজনৈতিক অভিভাবক লোকমান হোসেন ডাকুয়াকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের উদাত্ত আহ্বান জানান।