বরিশাল ব্যুরো
আজ মঙ্গলবার ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, শিশু সংগঠক প্রয়াত এ.কে.এম আজহার উদ্দিন এর ৮৬ তম জন্মদিন। ১৯৩৭ সালে ২২ ডিসেম্বর বরিশাল শহরের দক্ষিন আলেকান্দার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৫২ সালে বরিশাল শহরের আছমত আলী খান ইনস্টিটিউট (এ.কে.স্কুল)এর দশম শ্রেণির ছাত্র এবং স্কুলের জেনারেল ক্যাপ্টেন ছিলেন। তার নেতৃত্বে বরিশালে স্কুল ছাত্রদের নিয়ে ভাষা আন্দোলন সংগঠিত হয়। ১৯৫৪ সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনে, পরবর্তীতে ১৯৬২, ১৯৬৬ ও ১৯৬৯, এর রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকার পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমুর মেম্বার অব প্রভেন্সিয়াল এসেম্বলী (এমপিএ) নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন। নিজের প্রতিষ্ঠিত বরিশাল কিশোর মজলিসে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের ক্যাম্প স্থাপণ করেন। ১৯৫৩ সালে বরিশাল কিশোর মজলিস প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে শিশু-কিশোর সংগঠন কিশোর ফৈৗজ, কিশোর মজলিস প্রাথমিক বিদ্যালয়, এ.আর.এস গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। ##