• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী প্রেসক্লাব র্নিবাচন: সভাপতি স্বপন ব্যানার্জী-সম্পাদক জালাল আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ণ
পটুয়াখালী প্রেসক্লাব র্নিবাচন: সভাপতি স্বপন ব্যানার্জী-সম্পাদক জালাল আহম্মেদ

পটুয়াখালী প্রতিনিধি॥
পটুয়াখালী প্রেসক্লাব-২০২১ র্নিবাচনে ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি পদে স্বপন ব্যানার্জী (দৈনিক সাংবাদ) এবং সম্পাদক পদে জালাল আহম্মেদ (মানবজমিন) র্নিবাচিত হয়েছেন। এছাড়াও একই প্যানেলের সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন (ডেইলি স্টার),যুগ্ম-সাধারন সম্পাদক পদে মোঃ মোজাহিদুল ইসলাম নান্নু (দৈনিক বাংলাদেশর খবর) অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার (এশিয়ান টিভি) এবং সদস্য পদে মোঃ জাকারিয়া হৃদয় (যমুনা টিভি),বিলাস দাস (যুগান্তর),আতিকুল আলম সোহেল (আমাদের নতুন সময়), মোঃ মোখলেসুর রহমান (জনকণ্ঠ ), চিন্ময় কর্মকার (মাছরাঙ্গা টিভি) মশিউর রহমান বাবলু(মাই টিভি)র্নিবাচিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। র্নিবাচিত কমিটি-২০২১ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত। সদর উপজেলা পরিষদ র্নিবাহী অফিসার লতিফা জান্নাতি র্নিবাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। #