• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএমএ সভাপতির সাথে বরিশাল মেডিকেল জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২০, ১২:০৭ অপরাহ্ণ
বিএমএ সভাপতির সাথে বরিশাল মেডিকেল জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের মতবিনিময়

বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশালের সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন এর সাথে বরিশাল মেডিকেল জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় শেষে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন এবং বিএমএ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার দুপুর ২টায় বিএমএ সভাপতির কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন বরিশাল মেডিকেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি খান আব্বাস (দৈনিক আজকের বার্তা), সিনিয়র সহ সভাপতি জি এম খালেদ (একুশের আলো), সাধারণ সম্পাদক আমিনুল শাহীন (আজকের বরিশাল), সাংগঠনিক সম্পাদক রিয়াজ পাটওয়ারী (ন্যায় অন্যায়), সহ সাংগঠনিক সম্পাদক খলিফা মাইনুল (দখিনের মুখ), ক্রিড়া ও প্রচার সম্পাদক এম আর শুভ (সত্য সংবাদ), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আল মামুন (আমাদের সময়), মামুন অর রশিদ (দখিনের সময়), সাইফুল ইসলাম (দক্ষিণাঞ্চল) সহ অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময়ে ডা. ইসতিয়াক হোসেন বলেন, আমাদের মানবিক মূল্যবোধ বাড়াতে হবে। ডাক্তার ও সাংবাদিক সহ সকলের পেশাদারিত্ব বেশী জরুরী। নিজের কলম ও আচরণের মধ্যে পেশাদারিত্ব বজায় থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যখাতের ভালো-মন্দ দুটো দিকই তুলে ধরা গণমাধ্যমের কাজ। তবে নেগেটিভ নিউজ প্রকাশ করার আগে আরো বেশী যাচাই বাছাই এবং দায়িত্বশীল হওয়া প্রয়োজন।