নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল জেলা প্রশাসক (ডিসি) এস,এম অজিয়র রহমানকে বিদায় সংবর্ধনা (বদলি জনিত) দিয়েছেন অটিজম সাপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত অটিজম স্কুল। বুধবার সকাল ১১ টায় নগরীর সার্কিট হাউজে এ সংবর্ধনা দেন নগরীর ভাটিখানা সাহাপাড়া অটিজম স্কুল কতৃপক্ষ । জেলা প্রশাসক (ডিসি) এস,এম অজিয়র রহমান এর হাতে সম্মাননা হিসেবে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করেন ঐ স্কুলের সভাপতি অরুণ কুমার ঘোষ ও প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ সাহা। এ সময় উপস্থিত ছিলেন অটিজম স্কুল কমিটির সহ সভাপতি মোঃ জাকির হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমন, সাংস্কৃতিক ও ক্রৃীড়া সম্পাদক আবু তালহা রিমন,সহকারী শিক্ষীকা সোহেলী পারভীন, দিপীকা মজুমদার, লোপা সাহা প্রমুখ।