• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার পক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২০, ১৪:২৮ অপরাহ্ণ
নৌকার পক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রচারণা

বেতাগী প্রতিনিধিঃ
বেতাগী পৌরসভা নির্বাচনে নৌকার সমর্থিত প্রার্থী এবিএম গোলাম কবিরের পক্ষে প্রচারণা করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বরগুনা জেলা শাখা।জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সাংবাদিক এমডি রিয়াজ হোসেন,ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাকিবের নেতৃত্বে বেতাগী বাসস্টান্ড সহ পৌর শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বরগুনা জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ।নির্বাচনী প্রচারণায় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে বলেন এবিএম গোলাম কবিরকে ভোট দিলে বেতাগী পৌর শহরের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।