• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে উৎসবমুখর পরিবেশে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২০, ১৫:১৮ অপরাহ্ণ
নলছিটিতে উৎসবমুখর পরিবেশে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নলছিটি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে এ পর্যন্ত কোনো প্রার্থীর মনোনয়ন দাখিল করেননি।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. কবির হোসেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নুরেআলম, গোলাম রাব্বি, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম দুলাল চৌধুরী, বাবুল দত্ত, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমান এবং ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী খাদিজা পারভিন উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রার্থীদের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি ঝালকাঠির নলছিটি পৌরসভার নিবার্চন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ৩ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি।
ঝালকাঠির নলছিটি পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ১০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫০ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৫১ জন। এই পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১৩ টি।