ডেক্স রিপোর্ট
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া নৌকা প্রতিক নিয়ে ভোট ৭০৪১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ খলিলুর রহমান হাত পাখা প্রতিক ২৪১১ ভোট পেয়ে পেয়েছেন। এছাড়াও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এস এম মনিরুজ্জামান ধানের শীষ প্রতিক নিয়ে ৯১৪ ভোট পেয়েছেন। পৌরসভার কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আবুল কালাম হাওলাদার, ২নং ওয়ার্ডে খন্দকার জিয়াউর রহমান রিপন, ৩নং ওয়ার্ডে সুজন দেবনাথ, ৪নং ওয়ার্ডে সেলিম রেজা, ৫নং ওয়ার্ডে সৈয়দ আমিরুজ্জামান রিপন, ৬নং ওয়ার্ডে মোখলেসুর রহমান, ৭নং ওয়ার্ডে খান মোহাম্মাদ সেলিম, ৮নং ওয়ার্ডে জগদীশ মিত্র ও ৯নং ওয়ার্ডে নজরুল ইসলাম আকন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে অঞ্জু রানী নাথ, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ভানু, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে আনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন। সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।