• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করছে বরিশালের যুবরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ণ
শিশুদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করছে বরিশালের যুবরা

এ্যাকশন এইড এর অর্থায়নে ও ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সহায়তায় বরিশাল জেলার যুব সংগঠক কিশোর চন্দ্র বালার উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে গতকাল এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রায় ১০টি বৈজ্ঞানিক পরীক্ষণ প্রদর্শনী সহ শিশুদের হাতে কলমে পরীক্ষণের সুযোগ প্রদান করা হয়। কার্যক্রমটি পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ ও মহানগর প্রাথমিক শিক্ষক নেতা মারুফা খানম।
কার্যক্রমটি পরিচালনায় সহযোগিতা করেছে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও স্থানীয় যুব সংগঠক ইন্দ্রজিৎ কর্মকার, সৈকত চন্দ্র দে, রিনা আক্তার সহ আরো অনেকে।