দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মোঃ সাখওয়াত হোসেন। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন যায়গায় গিয়ে ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জি. এম. সরফরাজ, উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদিদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম। ঘরের নির্মাণ কাজ পরির্শন শেষে নির্বাহী কর্মকর্তা ও কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান’র প্রশংসা করে সাখওয়াত হোসেন বলেন, সত্যি আমি মুগ্ধ কারণ এত অল্প বাজেটে কিভাবে এত সুন্দর ঘর উপহার দেয়া যায় তা আমি আগে জানতাম না সত্যি আপনারা প্রশংসার দাবিদার। এদিকে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়ায় ইউএনও ও এসিল্যান্ড স্থানীয় মানুষের মুখে প্রশংসায় ভাসছেন। তাদের এমন সঠিক নেতৃত্ব আরও তাদের বহু দূর এগিয়ে নিবে বলে আশ্বাস স্থানীয়দের।
উল্লেখ্য, প্রকল্প-২ এর আওতায় ভিটি আছে, ঘর নেই প্রকল্পের প্রথম ধাপে এ উপজেলায় ৩শ’ অসচ্ছল গৃহহীণ পরিবারকে সরকারি বরাদ্দের পাকা ঘর প্রদান করা হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা টিন শেডের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লাখ ৭১হাজার টাকা।
#