• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে প্রতিবন্ধী ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২১, ১৯:২০ অপরাহ্ণ
বেতাগীতে প্রতিবন্ধী ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।  

সৈয়দ নূর-ই-আলমঃ

হাসিমুখ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এর একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর সাহায্যে বেতাগী পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রতিবন্ধী ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ০৬ জন প্রতিবন্ধী ও ০২ জন গরীব মানুষের মাঝে মোট ০৮ টি কম্বল এবং করোনা সচেতনতার লক্ষে ০৮ টি মাস্ক বিতরণ করা হয়৷ বাকৃবি শিক্ষার্থী অঙ্গন সমদ্দার এর তত্ত্বাবধানে এই সাহায্য কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও, প্রাইম ইউনিভার্সিটি শিক্ষার্থী মেহেদী হাসান রাজিব এবং স্থানীয় বাসিন্দা বায়েজিদ এই সাহায্য কার্যক্রমে সহযোগিতা করেন।

উল্লেখ্যযে, হাসিমুখ তাদের “শীতবস্ত্র বিতরণ এবং করোনা সতর্কতায় হাসিমুখ” প্রোগ্রাম এর মাধ্যমে দেশের ১৩টি জেলায় মোট ৭৫টি কম্বল, ১৪টি চাদর, ৬৭টি হুডি এবং ১৩০টি মাস্ক সফলভাবে বিতরণ করে। গরীব ও অসহায় মানুষেদেরকে সাহায্য করার লক্ষ্যে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়া হাসিমুখ সারাবছরই অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিচালনা করা সহ জনসচেতনতা মূলক বিভিন্ন ধরনের ক্যাম্পেইন ও কর্মসূচি করে থাকে।