বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় আনন্দ শোভাযাত্রা ও কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে আনন্দ শোভাযাত্রা ও কেক কেটা উত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেণ বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমিনুল কবির মিঠুন’র সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সজল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা সুব্রত লাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুলহুদা তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা মুনতাকিম লস্কর কায়েস, সাবেক ছাত্রলীগ নেতা সুমন রায় ও প্রধান বক্তা ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল। সভায় এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অপূর্বদত্ত অপু, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, সাগর আহম্মেদ সাজু, মাহাতাব ইসলাম মহসিন, সুমন ছিদ্দিকী, ফজলে রাব্বি, মনির হোসেন, চাখার সরকারী ফজলুল হক কলেজ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লা, ইলুহার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান, বিশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মিঠুন আচার্জ, সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মো.মহসিন প্রমূখ।