• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে বসতঘরে হামলা ও ভাংচুর : আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২১, ১৬:৫৯ অপরাহ্ণ
নলছিটিতে বসতঘরে হামলা ও ভাংচুর : আহত ২

নলছিটি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটিতে জমিজমার বিরোধের জেরে বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় বাড়ির মহিলাসহ দুই জন গুরুতর আহত হয়েছে।

প্রতিপক্ষের হামলায় বসতবাড়ির মালিক মোঃ ফেরদাউস তালুকদার গুরুতর আহত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মোসাঃ ফাতেমা বেগম নলছিটিতে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এ ঘটনায় মোঃ আলী হায়দার বাদী হয়ে ৬ জনকে আসামি করে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আসামিরা হলেন- মোঃ সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, মোঃ হারিস, মোঃ হাবিবুর রহমান, নাজনীন বেগম ও হালিমা বেগম।
এবিষয়ে অভিযুক্তরা বিরোধীয় জমি তাদের বলে জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, মামলার বাদী পক্ষ ১৯৮৮ সালে ক্রয় সূত্রে দলীল মূলে জমির মালিক হন এবং উক্ত জমিতে গত ২০২০ ইংরেজি সালে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। এমতাবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরা তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী দের নিয়ে লাঠিসোটা ও শাবল দিয়ে এলোপাথাড়ি তান্ডব চালিয়ে বসত ঘর ভেঙে ফেলে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে।