বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দীর্ঘ ১৭ বছর পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা যুব দলের সহ-সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ আওলাদ হোসেনের উদ্যোগে শুত্রবার জুমআবাদ উত্তর রহমতপুর সৌদি জামে মসজিদে এ দোয়া মোনাজাত ও শুকরিয়া আদায় কালে মোঃ আওলাদ হোসেন বলেন, আমার নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করি মহান আল্লাহর কাছে।
সেই সাথে দীর্ঘ ১৭ বছর পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করায় শুকরিয়া আদায় করি মহান আল্লাহর কাছে।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উত্তর রহমতপুর সৌদি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ওয়ালি উল্লাহ।