• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় আ’লীগের মনোনয়ন চায় নূরে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২১, ১৭:১৪ অপরাহ্ণ
উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় আ’লীগের মনোনয়ন চায় নূরে আলম

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ কে সামনে রেখে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নুরে আলম বেপারী পুনরায় দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।

সে লক্ষে ইতিমধ্যেই কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নিজ ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছে চালিয়ে যাচ্ছেন।

কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতারা, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরে আলম বেপারীকে পুনরায় চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য দক্ষিণাঞ্চলেরর রাজনৈতিক অভিভাবক (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির প্রতি আহ্বান জানান।

নুরে আলম চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বিগত প্রায় ৫ বছরে জনগণের দোঁড়গোড়ায় পৌঁছানোর চেষ্টা করেছি। সাধ্যের মধ্য সরকারী ও ব্যক্তিগত ভাবে এলাকার গরীব,অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছি।

তিনি আক্ষেপ করে বলেন, ইতি পূর্বে কিছু স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার জনপ্রিয়তা ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। তাদের জবাব আগামী ইউপি নির্বাচনে মানুষে ভোটের মাধ্যমে দিবেন বলে মনে করি।

তাই, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রত্যাশা করছি। দক্ষিণাঞ্চললের রাজনৈতিক নেতা আমার অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ,এমপি উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আমি আশা করছি।