মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়। আজ রবিবার সকালে থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময়কালে ওসি মোঃ আবুল কালাম মাদক নির্মূল, নারী নির্যাতন বন্ধ করা সহ সকল প্রকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মমিন উদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সহ-সভাপতি নিত্যগোপাল নাথ, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘোষ, কোষাধ্যক্ষ রিপন খান, সদস্য অজয় গুহ, সদস্য মাহাতাবুর রহমান চঞ্চল, সদস্য সোহরাব হোসেন সোহাগ, সদস্য অমিত দাস সহ সকল সাংবাদিকবৃন্দ।