• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফিরোজ আলম খান প্রচার-প্রচারণায় এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২১, ০৪:১৩ পূর্বাহ্ণ
নলছিটি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী  ফিরোজ আলম খান প্রচার-প্রচারণায় এগিয়ে

নলছিটি প্রতিনিধি
আসন্ন‌ ৩০ জানুয়ারি ২০২১ নলছিটি পৌরসভা নির্বাচনকে ঘিরে পৌর এলাকায় বইছে নির্বাচনী আমেজ।এরই মধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ায় প্রচার প্রচারণা জমে উঠেছে। ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফিরোজ আলম খান ৩০ জানুয়ারি নলছিটি পৌরসভা নির্বাচনে পানির বোতল প্রতীক পেয়েছেন।

ঐতিহ্যবাহী নলছিটি পৌরসভা নির্বাচন উপলক্ষে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন ফিরোজ আলম খান।

পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী উপজেলা কৃষক লীগের সভাপতি ও সমাজসেবক ফিরোজ আলম খান।

এবারের পৌর নির্বাচনে তিনি ৬ নং ওয়ার্ড থেকে বিজয়ী হতে আটঘাট বেঁধে পূর্ব থেকেই ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন।

কাউন্সিলর প্রার্থী ফিরোজ আলম খান নলছিটি উপজেলা কৃষক লীগের সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে। এছাড়াও তিনি করোনাকালীন সময় কয়েক দফা ব্যক্তিগত অর্থায়নে ওয়ার্ডের দুস্থ ও অসহায় লোকজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি বিভিন্ন সময় নিজস্ব অর্থায়নে কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানেও আর্থিক সহায়তা দিয়েছেন।

কাউন্সিলর প্রার্থী ফিরোজ আলম খান ইতিমধ্যে পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্ট, হাট-বাজার ও দোকানপাটে ব্যাপক গণসংযোগ ও পথসভা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

কাউন্সিলর প্রার্থী ফিরোজ আলম খান পালিত বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে আমার ৬ নং ওয়ার্ডের ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।