• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগী ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী রিয়াজ হোসেন : চষে বেড়াচ্ছেন এলাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২১, ১২:১৮ অপরাহ্ণ
বেতাগী ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী রিয়াজ হোসেন : চষে বেড়াচ্ছেন এলাকা

বেতাগী প্রতিনিধিঃ
আসন্ন ২নং বেতাগী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে এলাকার মানুষের কাছে ছুটে বেড়াচ্ছেন বরগুনা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সাংবাদিক এমডি রিয়াজ হোসেন। সাধারণ ভোটারদের কাছে ছুটে যাচ্ছি দিন রাত। বটতলা বাজার ও ভোলানাথপুর খেয়াঘাট জনগনের সুখ দুঃখের কথা শুনতে ভোটারদের কাছে যাচ্ছেন। রিয়াজ হোসেন বলেন জনগনের খেদমতের জন্য নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। যদি আল্লাহ কবুল করে নির্বাচন করব এবং জননেত্রী শেখ হাসিনার সপ্ন গ্রামকে শহরে পরিনত করতে কাজ করব।নৌকা যিনি পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। তবে আশা করি সকল কিছু বিবেচনা করে নেতৃবৃন্দ আমাকে মনোনয়ন দিবে।