বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল’র পিতা বরিশালের উজিরপুরের ধামুরা গ্রামের ডাক্তার মোঃ শাহজাহান এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা সদ্য পদত্যাগী যুগ্ন আহবায়ক মোঃ শহিদুজ্জামান রনির উদ্যোগে উপজেলার মাধবপাশা বাজার জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র নেতা জসীম উদ্দিন বেপারী, শাওন, রাসেল, ইয়াসিন, আল আমিন, জহিরুল, মাসুদ যুবনেতা এনায়েত, রুবেল, আয়নাল, জামাল হোসো সেচ্ছাসেবক নেতা বাহাদুর তালুকদার, ফিরোজ খলিফা, রুবেল, বাবুল প্রমূখ।