• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে ৪নং ওয়ার্ডে নৌকার মার্কার মেয়র প্রার্থী ওয়াহেদ খাঁনের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২১, ১৬:১১ অপরাহ্ণ
নলছিটিতে ৪নং ওয়ার্ডে নৌকার মার্কার মেয়র প্রার্থী ওয়াহেদ খাঁনের উঠান বৈঠক অনুষ্ঠিত

নলছিটি প্রতিনিধি!!
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খাঁনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৮ টায় ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আওয়ামী লীগ দলীয় নেতা ও সাবেক মোল্লারহাট ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে লঞ্চঘাট সংলগ্ন খাসমহল মাঠে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠক বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সুরুজ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু জনার্দন দাস, উপজেলা আওয়ামী লীগ সভানেত্রী মোর্শেদা লস্কর,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আকন, উপজেলা যুবলীগ নেতা গাজী শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রিন্স।

মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খাঁন বলেন,আমি নির্বাচিত হলে নলছিটি পৌরসভার সকল নাগরিক মেয়র হবে। অপরিকল্পিত ও উন্নয়ন বঞ্চিত নলছিটি পৌরসভাকে আধুনিক উন্নয়নশীল পৌরসভা গড়তে আমার প্রিয় নেতা, জাতীয় নেতা,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের একান্ত সহযোগিতায় উন্নত পৌরসভায় রূপান্তরিত করতে চাই এবং মাদক ও সন্ত্রাস মুক্ত ক‍রবো ।