বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে সোনাহার গ্রামের আসহায় বৃদ্ধ আঃ কমির সিকাদারের সম্পত্তি তার প্রতিপক্ষ .মোহেবুল্লাহ্ সিকদারের নেতৃত্বে জবর দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের আসহায় আঃ কমির সিকাদার (৭৮)’র এক মাত্র মেয়ে অন্যের বাড়িতে জিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করার পাশাপাশি বৃদ্ধ বয়সে তিনি এলাকার মৃত ব্যাক্তিকে গোসল করিয়ে আসছিলেন। বৃদ্ধ বয়সে স্ত্রী ও এক মাত্র মেয়ে ছাড়া ওয়ারিশ সূত্রে পাওয়া ৩৬০ নং দাগের ২.২৫ ( দুই দশমিক দুই পাঁচ শূন্য) শতাংশ ও ৬২২ ক্ষতিয়ানের ১২ শতাংশ সহ মোট ১৪.২৫ শতাংশ সম্পত্তির ভিটা-মাটি টুকুই তার শেষ সম্ভল। তিনি অসহায় অবস্থায় থাকার কারণে তার প্রতিপক্ষ মো.মেহেবুল্লাহ্ ও আব্দুর রহমান সিকদার ওই সম্পত্তি জবর দখল করার চেষ্টা করেণ। তিনি এ বিষয়টি টের পেয়ে ১৪ জানুয়ারী বাদী হয়ে বরিশাল জেলা ম্যাজির্ষ্ট্রেট আলতে ফৌজধারী কার্যবিধি আইনের ১৪৪/ ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেণ। আদালতের বিজ্ঞ বিচারক বানারীপাড়া থানাকে উক্ত মামলার তফসিল ভূক্ত সম্পত্তিতে ১৪৪/ ১৪৫ ধারা জারি করার নির্দেশ দেন। সে অনুযায়ী থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন’র নির্দেশে ১৭ জানুয়ারী এ.এস.আই মো.আবু ইউসুফ ঘটনাস্থল পিরদর্শন পূর্বক ১৪৪/ ১৪৫ ধারার নোটিশ জারী করেণ। তার ওই নোটিশ জারী করার পর দিন সকালে সেখানে বিবাদী মো.মোহেবুরøাহ্র নেতৃত্বে টিনের চালা দিয়ে জবর দল করেন। এব্যাপারে আসহায় আঃ কমির সিকাদার তার ওই সম্পত্তি উদ্ধারের জন্য আদালত ও পুলিশ প্রসাশনের কাছে সহায়তা দাবী করেণ।
এদিকে অভিযুক্ত মো.মোহেবুল্লাহ্ সিকদার ওই সম্পতির ওয়ারিশ সূত্রে মালিক দাবী করলেও একই ভাবে ওয়ারিশ সূত্রে আসহায় আঃ কমির সিকাদার ওই সম্পত্তির মালিক না হওয়ার কারণটা কি? জানতে চেয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এরিয়ে যান।