• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তামাক ও ধূমপানের বিস্তার রোধে মাঠে নামছে বরিশাল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২১, ১২:৫৫ অপরাহ্ণ
তামাক ও ধূমপানের বিস্তার রোধে  মাঠে নামছে বরিশাল প্রশাসন

বরিশাল ব্যুরো
তামাক ও ধূমপান দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। ধূমপানকারী ব্যক্তি বিভিন্নভাবে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন। দেখা গেছে, প্রতিদিন ধূমপানের জন্য ১৪ মিনিট করে আয়ু কমতে থাকে। ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। কিন্তু কিছু দুর্বলতার কারণে আইনটি ততটা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাই ২০১৩ সালের মে মাসে আইনটি সংশোধিত আকারে পাস হয়। সর্বশেষ গত ১২ মার্চ পাস হয় সংশোধিত আইনের আলোকে তামাক নিয়ন্ত্রণ বিধিমালা ২০১৫। সংশোধিত আইন ২০১৩ ও বিধিমালা ২০১৫-তে নারী-শিশুসহ সব অধূমপায়ীকে পরোক্ষ ধূমপানের শিকার থেকে রক্ষায় কঠোর বিধান রাখা হয়েছে। এ লক্ষ্যে ‘পাবলিক প্লেস’ ও ‘পাবলিক পরিবহনে’ ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নানা ভাবে এই আইন লঙ্গিত হচ্ছে। তামাক কোম্পানীগুলো নানা কৌশলে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। আর এই আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে শীঘ্রই মাঠে নামছে বরিশালের প্রশাসন। তারই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে প্রচার প্রচারনা চালানো হবে। এর পর ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে। সম্প্রতি বরিশাল জেলা ট্রাস্কফোস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচী গ্রহন করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গৌতম বাড়ৈ এর কাছে তামাক ও ধূমপান বিরোধী লিফলেট, পোষ্টার, হ্যান্ডবিল বিতরণ করেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী কাজী এনায়েত হোসেন শিবলু ও তামাক বিরোধী সংগঠন দি অডেশাস্ এর সভাপতি সাঈদ পান্থ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক লেলিন বালা। ##