• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে বরিশালে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ণ
বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে বরিশালে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

বরিশালে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় বরিশাল সদরের কর্ণকাঠিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে এবং বৃক্ষের ফেরিওয়ালা’র সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইনজামুল সাফিন, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান (দোলন), বৃক্ষের ফেরিওয়ালার সদস্য জিয়াদ মোর্শেদ রিয়ান প্রমুখ।

দেশব্যাপী বৃক্ষরোপনের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ বান্ধব তাল চারা রোপন করা হয়। সাম্প্রতিক সময়ে বজ্রপাতে মৃত্যুহার আকস্মিকভাবে বৃদ্ধি পায়। তালগাছ বজ্রপাতের সময় আর্থিং হিসেবে কাজ করে। কাছাকাছি তালগাছ থাকলে মানুষ ও অন্যান্য প্রাণী বর্জপাতের হাত থেকে রেহাই পায়। তাই বজ্রপাত রোধে সরকারের পাশাপাশি ও বিভিন্ন সংগঠন সারাদেশে তালগাছ রোপন কর্মসূচি হাতে নিয়েছে । এরই ধারাবাহিকতায় এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি বজ্রপাতের ঝুঁকিপূর্ণ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাল চারা রোপন করা হয়।

এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইনজামুল সাফিন বলেন, বজ্রপাতের সামগ্রিক ক্ষয়-ক্ষতি কমাতে তালচারা রোপনের কোনো বিকল্প কিছু নেই, তাই আমাদের সকলের বেশি বেশি তাল চারা রোপন করা প্রয়োজন। এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মাহামুদ হাসান (দোলন) বলেন, উদ্যোগ জলবায়ু বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তিনি আরো বলেন, আমরা বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে চারা বৃক্ষরোপন করার মাধ্যমে বজ্রপাত মোকাবিলার পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ে তোলা আমাদের উদ্দেশ্য ।

কর্মসূচিতে অনলাইন শপ “গাছের বাজার” এর সেচ্ছাসেবী উয়িং “বৃক্ষের ফেরিওয়ালা”র পক্ষ থেকে তালচারা স্পন্সর করা হয়।