• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের গারুড়িয়ায় চেয়ারম্যান পদে শাখাওয়াত হোসেন পলাশের আওয়ামীলীগের দলীয় ফরম সংগ্রহ ও জমাদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২১, ১৭:৫৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জের গারুড়িয়ায় চেয়ারম্যান পদে শাখাওয়াত হোসেন পলাশের আওয়ামীলীগের দলীয় ফরম সংগ্রহ ও জমাদান

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে আসন্ন নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামীলীগের ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাখাওয়াত হোসেন পলাশ। তার পক্ষে দলীয় ফরম জমা দিয়েছেন
তার পিতা আওয়ামীলীগ নেতা আব্দুস সত্তার খান ও ভাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আশিক খান। আজ শুক্রবার সন্ধ্যায় তারা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার হাতে এ ফরম জমা দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, সাবেক প্রচার সম্পাদক জেলা পরিষদ সদস্য নিয়ামত আবদুল্লাহ পলাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানসহ গারুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।